KomeKinboKomeKinbo
হোম / প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ও উত্তর

সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর উত্তর।

পণ্য কত সময়ে পাব?

পেমেন্ট যাচাই হলেই পণ্য আপনার ড্যাশবোর্ডে চলে আসে। সাধারণত এতে কয়েক মিনিট লাগে। অর্ডারের পর কোনো মেসেজের জন্য অপেক্ষা করতে হয় না, ড্যাশবোর্ড বা অর্ডার পেজেই সব দেখা যায়।

টাকা কীভাবে পাঠাব?

অর্ডার পেজে আমাদের বিকাশ ও নগদ নম্বর দেখানো থাকে। সেখানে Send Money করে মেসেজে আসা TrxID আর আপনার নম্বর ফর্মে দিন। চাইলে USDT (TRC20 বা BEP20) দিয়েও পেমেন্ট করা যায়।

TrxID দেওয়া কেন জরুরি?

TrxID দিয়ে আমরা বিকাশ বা নগদে আপনার পেমেন্ট মিলিয়ে নিই। ভুল TrxID দিলে বা টাকা না এলে অর্ডার বাতিল হয় এবং কারণ অর্ডার পেজে দেখানো হয়।

প্রক্সির মেয়াদ শেষ হলে কী হবে?

ড্যাশবোর্ডে প্রতিটি প্রক্সির বাকি দিন দেখা যায়। মেয়াদ শেষ হওয়ার আগে রিনিউ করলে বাকি দিনের সাথে নতুন মেয়াদ যোগ হয়ে যায়।

প্রক্সি কাজ না করলে কী করব?

যোগাযোগ পেজের Telegram বা WhatsApp এ জানান। সমস্যা আমাদের দিকের হলে প্রক্সি বদলে দেওয়া হবে।

একটি প্রক্সি কি একাধিক জন ব্যবহার করে?

না। প্রতিটি প্রক্সি শুধু একজন ক্রেতাকে দেওয়া হয়।

অর্ডার বাতিল হলে টাকা ফেরত পাব?

যাচাইয়ে পেমেন্ট না মিললে বা পণ্য দেওয়া সম্ভব না হলে অর্ডার বাতিল হয়। টাকা পাঠানো থাকলে সাপোর্টে যোগাযোগ করুন, ফেরতের নিয়ম শর্তাবলি পেজে লেখা আছে।

উত্তর পাননি?

সরাসরি আমাদের জানান।

যোগাযোগ করুন