অর্ডার ও পেমেন্ট
- অর্ডার জমা দিলে আমরা TrxID বা Transaction Hash দিয়ে পেমেন্ট যাচাই করি।
- পেমেন্ট যাচাই হলে পণ্য আপনার ড্যাশবোর্ডে ডেলিভারি হয়।
- ভুল TrxID, কম টাকা বা পেমেন্ট না পেলে অর্ডার বাতিল হতে পারে।
ব্যবহারের নিয়ম
- পণ্য শুধু আইনসম্মত কাজে ব্যবহার করতে পারবেন। প্রতারণা, স্প্যাম, হ্যাকিং বা অন্যের ক্ষতি করার কাজে ব্যবহার নিষিদ্ধ।
- নিয়ম ভাঙলে আগে না জানিয়েই অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে, এবং সেক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হবে না।
- প্রতিটি প্রক্সি শুধু একজন ক্রেতার জন্য। অন্যকে বিক্রি বা শেয়ার করা যাবে না।
রিফান্ড ও বদল
- পণ্য দেওয়া সম্ভব না হলে অর্ডার বাতিল করে পাঠানো টাকা ফেরত দেওয়া হবে।
- ডেলিভারির পর পণ্য কাজ না করলে সাপোর্টে জানান। সমস্যা আমাদের দিকের হলে পণ্য বদলে দেওয়া হবে।
- ব্যবহার করে ফেলা বা মেয়াদ চলে যাওয়া পণ্যের টাকা ফেরত পাওয়া যাবে না।
তথ্য সুরক্ষা
- আপনার নাম, ইমেইল ও যোগাযোগের নম্বর শুধু অর্ডার ও সাপোর্টের কাজে ব্যবহার হয়।
- প্রক্সির পাসওয়ার্ড ডেটাবেসে এনক্রিপ্ট করা অবস্থায় থাকে।